শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৩:২৬ পিএম, ২০২৩-০৪-০৪
দাপট দেখিয়েই প্রথম সেশন শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনেও সাকিব আল হাসানের দলের প্রতি চোখ রাঙাতে পারেনি আয়ারল্যান্ড। তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজদের কল্যাণে প্রথম দিনের দ্বিতীয় সেশনটাও নিজেদের করে নিয়েছে লাল সবুজের দল।
৬৫ রানে ৩ উইকেট হারিয়ে দ্বিতীয় সেশনের খেলা শুরু করে আয়ারল্যান্ড। টেক্টর ১৮ ও ক্যাম্ফার ৯ রান নিয়ে ব্যাট করতে নামেন। এই দুইজনকে বিদায় করতে কিছুটা বেগ পোহাতে হয়েছে স্বাগতিক দলের বোলারদের। চতুর্থ উইকেটে ৭৫ রান যোগ করে প্রতিরোধের চেষ্টা করেন তারা। টেক্টর বিদায় নিলে এই জুটি ভাঙে।অফ স্পিনার মিরাজের বলে বোল্ড হওয়ার আগে ৫০ রান করেন টেক্টর। ৯২ বলে ৬ চারের পাশাপাশি মারেন একটি ছয়। এরপর মাত্র দুই রানের বিনিময়ে আরও দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে সফরকারী দলের ওপর চাপ বাড়ান তাইজুল। প্রথমে ১ রান করা পিজে মুরকে ওয়ানডে দলপতি তামিম ইকবাল খানের হাতে ক্যাচ বানান তাইজুল।এই বোলারের তৃতীয় শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন কার্টিস ক্যাম্ফার। ফিরে যাওয়ার আগে ৬ চারের সাহায্যে ৩৪ রান করেন ক্যাম্ফার। দ্বিতীয় সেশনের বাকিটা সময় নির্বিঘ্নে কাটিয়ে দেন লোরকান টাকার ও অ্যান্ডি ম্যাকব্রায়েন। এই দুইজন অপরাজিত আছেন যথাক্রমে ১১ ও ১০ রানে।
এর আগে দলীয় ১১ রানে মুরি কমিন্সের উইকেট হারায় আয়ারল্যান্ড। ৫ রান করা এই ওপেনারকে ফেরান শরিফুল। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগত ১৫ রানে এবাদতের শিকার হন ম্যাককলাম। দলীয় ৪৮ রানে বালবার্নিকে ফেরান তাইজুল। ১৬ রান করেন অধিনায়ক।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited